রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজনভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: আইনমন্ত্রী
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

১১ ফেব্রুয়ারি চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার ২১১তম বার্ষিক সভা ২০২১

FB IMG 1612092934892
শেয়ার করুন:

 

১৮১০ সালে প্রতিষ্ঠিত চুনতী হাকিমিয়া কামিল (অনার্স -মাস্টার্স) মাদরাসার ২১১তম বার্ষিক সভা ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার সকাল ৮টা হতে লোহাগাড়া চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহে আলম’র পরিচালনায় বাদে ফজর খতমে কোরান ও তাহলিল এর মাধ্যমে শুরু হয়ে দিনব্যাপী এই মাহফিলে সভাপতিত্ব করবেন রাহবারে বায়তুশ শরফ আলহাজ্ব মাওলানা শাহ আব্দুল হাই নদভী (ম.জি.আ.)। প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন সাতকানিয়া লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ (আহসান সাইয়্যেদ)।
মাহফিলে আর উপস্থিত থাকবেন দেশ-বিদেশের অসংখ্য আলেম-ওলামা, পীর-মশায়েখ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সাহিত্যিক, সমাজসেবক, ব্যবসায়ী, দানবীর ও সরকারি উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ। এতে গভর্ণিংবডির পক্ষ থেকে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানান।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies