মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
দেশের খবর কক্সবাজার

মহেশখালীর কালারমারছড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি দোকান ভস্মীভূত।। ক্ষয়ক্ষতি প্রায় ১ কোটি টাকা

received 972180850221767
শেয়ার করুন:

 

আবদুর রাজ্জাক ,কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ার চিকনীপাড়া বাজারে আগুন লেগে ৭ টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে।
রবিবার (২৫ ই এপ্রিল) সকাল ৭ টা ১৫ মিনিটের সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ চিকনীপাড়া বাজারে আব্দুল হাকিমের মালিকানাধীন মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিটে থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ব‍্যাবসায়ীরা। অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

received 279047657277422
আগুনে ভস্মীভূত দোকানগুলো হল, মনজুর আলম এবং আবু ছিদ্দিকের ২ টি ফার্মেসি, নূর কবির এবং কফিল উদ্দিনের ২ টি মুদির দোকান, আব্দুল্লাহ আল মামুনের ১ টি কুলিং কর্ণার, আনচারুল করিমের একটি পান- সোপারির গোডাউন এবং জুয়েল কবিরের ১ টি ইলেকট্রিকের দোকানসহ ৭ টি দোকান।
ক্ষতিগ্রস্ত ফার্মেসী মালিক মনজুর আলম জানান,
আমার দোকানে নগদ ৭ লক্ষ টাকা সহ প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল ছিল। ফায়ার সার্ভিসের লোকজন সঠিক সময় আসতে না পারায় আমাদের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ৭ টি দোকানে সবমিলিয়ে প্রায় ১ কোটি টাকার মতো মালামাল পুড়ে গেছে। করোনাকালীন সময়ে আমাদের এই দূরবস্থা নিয়ে আমরা শঙ্কিত। আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।
এদিকে উপজেলার সর্ব দক্ষিণে কেবল একটি ফায়ার সার্ভিস থাকায়- ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছনোর পূর্বেই সব পুড়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এবং ব‍্যাবসায়ীরা।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies