G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যাগে এতিম দুস্থ দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

0

 

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’  প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলায় গরীব অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার (৫ মে ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসের উদ্যোগে গরীব-অসহায় এতিম ও হাসপাতালে কর্মচারী পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জনপ্রতি প্রতিটি প্যাকেটে ছিল চাউল, ছোলা, ডাল, তেল, আলু, পিঁয়াজ, লবণ, সেমাই ও চিনি। এ সময় উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক,ডা. আসিফুল হক,ডা. সাবরিনা জাহান মিলি, ডা. কানিজ ফাতেমা রুদবা,ডা. জিহান সহ উপজেলার স্বাস্থ্যকর্মীগণ। উল্লেখ্য, পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার এতিম,দুস্থ ও হাসপাতাল কর্মচারী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অসহায় ও দুস্থদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ।

Leave A Reply

Your email address will not be published.