রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজনভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: আইনমন্ত্রী
জাতীয়

পাঁচ ট্রেন বাতিল, খুলনার ট্রেন যশোর পর্যন্ত

Train Update
শেয়ার করুন:

 

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় নিষেধাজ্ঞা জারি করা জেলাগুলোর মধ্যে চলাচলকারী পাঁচটি ট্রেন বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। এছাড়া খুলনাগামী সব যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।

রেলপথ মন্ত্রণালয় মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২২ থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে।

এছাড়া গাজীপুরের সব স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত বাতিল থাকবে, আন্ত:নগর ট্রেন থামবে না।

এছাড়া গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

এসব সিদ্ধান্ত আগামী ৩০ জুন পর্যন্ত অথবা সংশ্লিষ্ট জেলায় লকডাউন থাকা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ঢাকা বিভাগের সাত জেলায় আগামী নয় দিন জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের কার্যক্রম ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জে এ বিধিনিষেধের আওতায় থাকবে। এই সাত জেলার মধ্যে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর রেল নেটওয়ার্কে নেই।

আদেশে বলা হয়েছে, বিধিনিষেধের সময়ে এই সাত জেলায় সার্বিক কার্যাবলি/চলাচল (জনসাধারণের চলাচলসহ) বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদের আদেশের পর এসব জেলার ওপর দিয়ে চলাচল করা কোনো ট্রেন থামবে না বলে জানান রেলমন্ত্রী।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies