বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
দক্ষিণ চট্টগ্রাম ধর্ম

সত্যপথের আহ্বানকারী ছিলেন গারাংগিয়ার বড় হুজর

Banskhali News 24 03 2022 1 scaled
শেয়ার করুন:

 

২৩ মার্চ ২০২২ বুধবার বাদে যোহর হতে শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলা ও ইসলামী যুব কাফেলা এবং সমস্ত ভক্ত, মুহিব্বিন, আশেকীনে ত্বরিকত এর যৌথ উদ্যোগে ৯ম বার্ষিক ত্বরিকত সম্মেলন বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গারাংগিয়া দরবার শরীফ এর তত্ত্বাবধানে পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলার বাঁশখালী শাখার সভাপতি হযরত মাওলানা শাহ সূফি মীর আহমদ আনছারী, শাহ্ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলার সাধরন সম্পাদক ও ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দিন, শিক্ষা সম্পাদক শাহ সূফী মাওলানা মীর মোহাম্মদ মহসিন সভাপতিত্বে বাদে মাগরিব ফাতেহা শরিফ পাঠ করেন গারাংগিয়া কামিল এমএ মাদরাসা ও হেফজখানার পরিচালক খলিফায়ে গারাংগিয়া শাহসুফী মাওলানা ক্বারী আবদুল মাবুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক হযরত আলহাজ্ব শাহসুফি মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী পীর সাহেব কেবলা গারাংগিয়া (ম.জি.আ.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু রাশেদ মোহাম্মদ মোজাম্মেল, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, আলহাজ্ব নাজিম উদ্দিন কোরাইশী, কাউন্সিলর আরিফ মঈন উদ্দিন, কাউন্সিলর জামশেদ আলম, কাউন্সিলর আখতার হোসেন, অধ্যাপক মোজাহিদুল হক। আলোচনা করেন লোহাগাড়া চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হাফেজ শাহে আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা ড. এনামুল হক, বাঁশখালী হামিদিয়া রহিমা ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শাহ সূফি আহমদ নজির, বাঁশখালী হোসাইনিয়া কামিল মাদরাসার উপ-অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবদুল জব্বার, মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন। মাওলানা আবু নোমান এর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আবদুর রহমান, জলদী মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হামেদ, শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমদ হোছাইন চৌধুরী, আলহাজ্ব ডাঃ ফররুখ আহমদ। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সোহেল তাজ, নুরুল আবছার, শাহাজাদা মোহাম্মদ বিন মাহমুদ মজিদী, শাহাজাদা আহমদ বিন মাহমুদ মজিদী, মোহাম্মদ হাফেজ ওমর ফারুক, আব্দুল হালিম, হাফেজ ক্বারী মাওলানা কবির আহমদ প্রমূখ। বক্তারা বলেন, গারাংগিয়ার ত্বরিকা হচ্ছে শিরক ও বেদাতমুক্ত দরবার। সত্যপথের আহ্বানকারী ছিলেন গারাংগিয়ার বড় হুজর।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies