G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ভারত-যুক্তরাজ্যসহ ৭ দেশের কূটনীতিকদের নিয়ে শমসের মবিনের ডিনার

0

 

ভারত, যুক্তরাজ্যসহ ৭ দেশের কূটনীতিকদের নিয়ে ডিনার করেছেন সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ শমসের মবিন চৌধুরী। মঙ্গলবার রাতে তার বনানীর ডিওএইচএসের বাসায় যান কূটনীতিকরা। রাত সাড়ে ১০ পর্যন্ত তারা সেখানে ছিলেন বলে জানা গেছে।

মবিন চৌধুরীর বাড়িতে অনেকটা চুপিসারে এই আয়োজন নিয়ে চলছে রাজনৈতিক মহলে নানা রকমের আলোচনা। দেশের সুশীল সমাজের বেশ কয়েকজন অংশ নিয়েছেন বলেও জানা গেছে। বিশেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গন অনেকটা নিষ্ক্রিয় শমসের মবিন চৌধুরী ভোটের আগে আবারও সক্রিয় হচ্ছেন কিনা সে কথাও শোনা যাচ্ছে।

কূটনীতিকদের মধ্যে ছিলেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার নার্দিয়া সিম্পসন।

যদিও শমসের মবিন চৌধুরীর তরফ থেকে ভারতের সাবেক হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর চলে যাওয়া উপলক্ষে এ আয়োজন করা হয়েছিল। সেখানে অন্যদেশের রাষ্ট্রদূতদেরও আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ্য, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন।

অন্য এক প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, এটি আমার ব্যক্তিগত ডিনার পার্টি ছিল। বিকল্প ধারার সঙ্গে আমার এখন কোনো সম্পৃক্ততা নেই।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.