রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজনভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: আইনমন্ত্রী
খালেদা জিয়া জাতীয় ঢাকা

শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি

শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি
শেয়ার করুন:

ঢাকা: আগামীকাল ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৩ শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

কাল বুধবার (১২ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপিকে এই সমাবেশ করার সময় বেঁধে দিয়েছে ডিএমপি।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদরদপ্তর থেকে এক চিঠিতে ২৩ শর্তসাপেক্ষে সমাবেশ করার এই অনুমতি দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে লেখা সমাবেশের অনুমতির চিঠিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষে সই করেছেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সমাবেশের অনুমতির বিষয়টি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নয়াপল্টনে বিএনপি সমাবেশ করতে পারবে। তবে সমাবেশ করার ক্ষেত্রে ডিএমপির নির্দেশনা অনুযায়ী ২৩টি শর্ত দলটিকে মেনে সমাবেশ করতে হবে।

একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগেরও সমাবেশ রয়েছে। তাই তাদেরও ডিএমপির পক্ষ থেকে ২৩টি শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমোতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies