রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
উত্তর চট্টগ্রাম দেশের খবর

হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত

ctaj
শেয়ার করুন:

সানিফ চৌধুরী,হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী উপজেলায় জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দপ্তরের সমন্বয় ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত । প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি’র নির্দেশনায় আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীদের আলোচনার ভিত্তিতে জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগ ও পরামর্শের আলোকে চিহ্নিত জলাবদ্ধ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।ctaj2

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও পৌরসভাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। গ্রাম পুলিশের সহায়তায় ডেইলি লেবার নিয়োগ করে ড্রেন ও নালা পরিষ্কার এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার কাজ পরিচালনা করা হবে।

এছাড়া সড়ক ও জনপদ বিভাগকে বাসস্ট্যান্ড এলাকার চলমান কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পানি জমে থাকা ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা সাইনবোর্ড ও লাল পতাকা স্থাপনের মাধ্যমেও জনসাধারণকে সতর্ক করার ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়। নিজ নিজ বাড়ির আশপাশের নালা, ডোবা ও ড্রেন পরিষ্কার রাখা এবং ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কার্যক্রমে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সিতাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies