G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি আমিরুল-আমজাদ-মশিউল

0

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন ‘দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-র নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক। সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসাইন চৌধুরী এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাসেসিয়েট গ্রুপের মোহাম্মদ মশিউল আলম স্বপন।

সোমবার (২৫ মে) দুপুরে নবনির্বাচিত পরিচালকদের ভোটের মাধ্যমে নতুন প্রেসিডিয়াম গঠন করা হয়।

চেম্বার সূত্রে জানা যায়, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অবস্থিত চেম্বার কার্যালয়ে পরিচালকদের সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে নতুন প্রেসিডিয়াম চূড়ান্ত করা হয়।

নতুন সভাপতি আমিরুল হক বলেন, চট্টগ্রাম চেম্বারকে আরও কার্যকর ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে নতুন বোর্ড। একই সঙ্গে ব্যবসায়ীদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের সংস্কৃতি ধরে রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

এর আগে ২৩ মে অনুষ্ঠিত নির্বাচনে আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম পূর্ণ প্যানেলে জয় লাভ করে। নিয়ম অনুযায়ী ফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন প্রেসিডিয়াম গঠন সম্পন্ন করা হয়।

/এস.টি

Leave A Reply

Your email address will not be published.