বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাচসিকের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তারযথেষ্ট হয়েছে আর নয়, নাশকতাকারীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রীগ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বানবিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানরামদা-কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে সড়ক অবরোধকিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণাঅপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? 
আইন-বিচার চট্টগ্রাম

আনোয়ারায় এমপির বাড়ির অদূরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আনোয়ারার তৈলারদ্বীপে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
শেয়ার করুন:

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির অদূরে হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার দিবাগত রাতে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু দেখা যায়। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্যের বাড়ির পাশের সড়কে ২০ থেকে ৩০ জন যুবক হেলমেট ও মুখোশ পরে জড়ো হন। পরে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করেন।

ভিডিওতে আরও দেখা যায়, মিছিলকারীরা সড়কে পেট্রল ঢেলে আগুন জ্বালান এবং গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। তাঁদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু ছিল।

২ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও সংগঠনটির লোগো দেখা গেছে। মিছিল থেকে ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ এবং ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ ছাড়া মিছিল থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পক্ষেও স্লোগান দেওয়া হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়কে মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য সৃষ্টির সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিতাজ২৪.কম/এস.টি

Loading

Powered by Done 5 Technologies