বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণাঅপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএ
জাতীয় দেশের খবর শিক্ষা

শিক্ষামন্ত্রীকে শতছবিতে বঙ্গবন্ধু শীর্ষক চিত্রাংকন উপহার দিলেন শিশুশিল্পী শিহাব।

received 647951569200946
শেয়ার করুন:

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ক্ষুদে শিশু শিল্পী আল-হাসনাত মাসুম শিহাবের অংকিত শততম ছবিতে বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত ছবি সম্প্রতি মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমণি এমপির কাছে ঢাকাস্হ সরকারি বাসভবনে হস্তান্তর করেন।একই সাথে প্রফেসর “মুস্তফা কামরুল আখতারের” রচিত বই “অদৃশ্য দেশলাই”এবং জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে তার মায়ের লিখা গানের লিরিকটি ও উপহার দেয় শিহাব। এসময় অন্যান্যদের উপস্হিত ছিলেন শিল্পী মাতা সাবিকুন্নার শিউলী
, বাবা মোহাম্মদ সোলাইমান, ছোট ভাই জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী শিশু শিল্পী –
আব্দুল্লাহ্ আল- কাওসার সোহান, বীর মুক্তিযোদ্ধা শাহবউদ্দিন মজুমদার প্রমুখ। উল্লেখ্য আল- হাসনাত মাসুম শিহাব বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি অবিকল বঙ্গবন্ধুর মতোই সারা বাংলায় পাঠ করে আসছে বিগত ৫ বছর যাবত। তাঁর বয়স বর্তমানে ১১ বছর।সে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাষণ, অভিনয়, আবৃত্তি, বক্তব্য,চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক স্বর্ণপদক সহ প্রায় তিনশতাধিক পুরষ্কার অর্জন করেছে।বড় হয়ে সে একজন সফল বৈজ্ঞানিক হয়ে দেশপ্রেমিক মানুষ হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যেতে চায়।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies