সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
অপরাধ মিরসরাই

মিরসরাইয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর পুকুর থেকে তরুণীর লাশ উদ্ধার

Screenshot 20210106 213131 Gallery
শেয়ার করুন:

 

মিরসরাই প্রতিনিধি,শিহাব উদ্দিন শিবলু: উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মসজিদিয়া গ্রামের আজিম মেম্বার বাড়ির পুকুর থেকে রাবেয়া বেগম (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া বেগম ওই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ২য় মেয়ে।

রাবেয়া বেগমের ভাই শাহাদাৎ হোসেন জানান, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে তার বোন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এসময় অন্ধকারের মধ্যে বাড়ির পাশ্ববর্তী পুকুরে হাত পা ধুতে গেল হয়তো পানিতে পড়ে ডুবে মারা যায়। রাবেয়া বেগম সাঁতার জানেনা। ঘরে না ফেরায় বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনের বাড়িতে খুঁতে তাকে পাওয়া যায়নি। পরে বুধবার (৬জানুয়ারি) সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

মিরসরাই থানার উপ-পরিদর্শক আবুল কাশেম জানান, পুকুরে লাশ ভাসতে থাকার খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। কিন্তু লাশের শরীরে কোথাও কোন চিহ্ন নেই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি পুকুরের পানিতে ডুবে মারা যেতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies