শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজনভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: আইনমন্ত্রী
অপরাধ দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালীতে ৭ হাজার ৬ শত পিস ইয়াবা সহ ৩ যুবক আটক

FB IMG 1610546703963 1
শেয়ার করুন:

 

মু.মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৭ হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন যুবক কে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

থানা সূত্রে জানা যায়, বুধবার (১৩জানুয়ারী ) দুপুর ও সন্ধার দিকে বাঁশখালী থানাধীন দক্ষিন পুঁইছড়ি (আনোয়ারা- বাঁশখালী – পেকুয়া) আঞ্চলিক মহাসড়কে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

FB IMG 1610548289845

বাঁশখালী থানার বাঁশখালী থানার এস.আই(নিঃ) আকতার হোসাইন ও এস. আই(নিঃ)নাজমুল হক সহ সঙ্গীয় ফোর্স
সহ নিয়ে পুঁইছুড়ি এলাকায় দুপুরে অভিযানে চালিয়ে২০০০(দুই হাজার) পিস ইয়াবা সহ কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউপির দরগাহ পাড়া এলাকার আফসার (২৯), পিতাঃজবেদ আলীর পুত্র আফসার উদ্দীন (২৯) এবং সন্ধা সাড়ে ৭ টার দিকে পৃথক অভিযানে ৫৬০০(পাঁচ হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ চট্টগ্রাম সাতকানিয়া ফজু পাড়া ৩ নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ কালুর পুত্র জুবায়ের (৩৫) ও টেকনাফ থানার দক্ষিন নীলা পশ্চিম পাড়া ৬ নং ওয়ার্ডের লেদা এলাকার মৃত আঃ জব্বারের পুত্র আব্দু শুক্কুর (২৫) কে আটক করা হয়।

এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের দক্ষিন পার্শ্বে বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে পৃথক পৃথক ভাবে ৭ হাজার ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ যুবক মাদক পাচারকারী কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।

Powered by Done 5 Technologies