শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
কক্সবাজার দেশের খবর

মহেশখালীতে পৃথক ঘটনায় নিহত-২

Screenshot 20210122 091637 Facebook
শেয়ার করুন:

 

 

আবদুর রাজ্জাক,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে পৃথক ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘটেছে বৃহস্পতিবার রাত্রে উপজেলার ছোট মহেশখালী ও হোয়ানক ইউনিয়নে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মাইজপাড়ায় ওয়াজ মাহফিলের বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে আনোয়ার হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। সে ওই এলাকার নুরুজ্জামানের পুত্র।
অপরদিকে একই দিন সন্ধ্যায় উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইম বাজারের কাঠ ব্যবসায়ী ভুতা মিয়া সওদাগরের বাড়িতে গাছ কাটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে আবুল কাশেম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়। সে হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামের আব্দু রাজ্জাকের ছেলে ।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies