শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম

তিনদিনব্যাপী ইছালে সওয়াব মাহফিল উপলক্ষে আনজুমনে ইত্তেহাদ কুমিরাঘোনা আখতরাবাদ শাখার পরামর্শ সভা অনুষ্ঠিত।

FB IMG 1611527639802
শেয়ার করুন:

 

আগামী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বার্ষিক ইছালে সওয়াব মাহফিলকে সফল ও স্বার্থক করে তোলার লক্ষ্যে বায়তুশ আনজুমনে ইত্তেহাদের কুমিরাঘোনা আখতরাবাদ শাখার উদ্যোগে এক পরামর্শ সভা ১০ জানুয়ারী রবিবার বাদ মাগরিব চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র মিলনায়তনে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

FB IMG 1611527637118

পরামর্শ সভায় বক্তব্য রাখেন আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারী জেনারেল ও সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিছ মিয়া, ঢাকা বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক বিশিষ্ট গবেষক ড. মাওলানা ঈসা শাহেদী, এস আলম গ্রুপের পরিচালক আলহাজ্ব খোরশেদ আলম, মজলিসুল ওলামার মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরী, অধ্যাপক শফিউর রহমান, ড. মহিউদ্দিন মাহী, আনজুমনে ইত্তেহাদ কুমিরাঘোনা আখতরাবাদ শাখার উপদেষ্টা আলহাজ্ব আহমদ কবির, আলহাজ্ব আবদুল গণি, মাওলানা মুজিবুর রহমান, বাহাদুর চৌধুরী, শাহাবুদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী, মাওলানা সিরাজুল হক নদভী, সহ সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা ইউসুফ আরমানী, সৈয়দ মোহাম্মদ মুসা, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আনিসুর রহমান, অর্থ সম্পাদক শহীদুল হক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মামুন মেম্বারসহ চট্টগ্রাম শহরে বসবাসরত বড়হাতিয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে বায়তুশ শরফের রাহবার আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, আগত মেহমানদের মেহমানদারিসহ সবরকমের সেবা প্রদানের মুখ্য দায়িত্ব আনজুমনে ইত্তেহাদ কুমিরাঘোনা আখতরাবাদ শাখারই। তাদের পরামর্শ ও চাহিদা অনুযায়ী কেন্দ্র সকল প্রকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তিনি বিশাল এই মাহফিলকে সুচারুরূপে সুসম্পন্ন করতে অতীতের মতো এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies