বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
নির্বাচন কমিশন

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব নির্বাচন স্থগিত-ইসি

0128
শেয়ার করুন:

 

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন, পৌরসভা নির্বাচনসহ সকল ধরণের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে মহামারী করোনা পরিস্থিতি আবারো বেড়ে যাওয়ায় সম্প্রতি সরকারের ১৮ নিদের্শনার কারণেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন প্রদান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবণে অনুষ্ঠিত কমিশন সভা শেষে আনুষ্ঠানিক ব্রিফিংএ এই তথ্য জানান তিনি। সিইসির সভাপতিত্বে বেলা তিনটায় কমিশন সভা শুরু হয়। তিনি জানান, জাতীয় সংসদের লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচনও স্থগিত করা হলো।

উল্লেখ, ঘোষণা অনুযায়ী আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা ছিল। পাশাপাশি একই দিন ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য আছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies