রবিবার, ১ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালীর বৈলছড়িতে ৫ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

IMG 20210503 WA0003
শেয়ার করুন:

 

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে চট্টগ্রাম জেলা প্রসাশন উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ সোমবার (৩ এপ্রিল) সকালে বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ত্রাণ কার্য নগদ অর্থ সহয়তা বিতরণ করা হয়েছে।

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মোঃ কপিল উদ্দীনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার বাঁশখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ,ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলাউদ্দীন সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগন সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। IMG 20210503 WA0002এ সময় পবিত্র রমজান উপলক্ষে ৫ শত পরিবারের মাঝে নগদ ত্রাণ কার্য নগদ অর্থ সহয়তা বিতরণ করা হয়েছে। এ সময় চেয়ারম্যান কপিল উদ্দীন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে চট্টগ্রাম জেলা প্রসাশনের উদ্যোগে
বাঁশখালী বাসীর প্রিয় নেতা মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আমি আমার অত্র ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাঁশখালী সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।

Powered by Done 5 Technologies