বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টাচট্টগ্রাম-কক্সবাজার সড়কের ৭ স্থানে উড়ালসড়কশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণতানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টির
মহিবুল হাসান চৌধুরী নওফেল সংগঠন সংবাদ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাহিত্য সম্মিলনে বক্তারা

received 2972268063093693
শেয়ার করুন:

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র কর্তৃক এপারবাংলা আর ওপারবাংলার কবি সাহিত্যিক শিল্পীদের নিয়ে “শান্তি স্বস্তি সৌহার্দ্য সম্প্রীতি, সেতু সেতো শিল্প সাহিত্য সংস্কৃতি ” শীর্ষক এক সাহিত্য সন্ধ্যা ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশ,আদান প্রদান সুসম্পর্ক তৈরী করতে সক্ষম। সাহিত্য সংস্কৃতির মাধ্যমে শান্তি স্বস্তির বাতাবরণ তৈরী করা সম্ভব। গান,আবৃত্তি কথামালায় অংশ গ্রহণ করেন ওপার বাংলার বিশিষ্ট আবৃত্তি শিল্পী মধুমিতা পাল মন্ডল, তপতী ভুইয়া,লেখক বরুণ চক্রবর্তী এবং এপারবাংলার বিশিষ্ট শিক্ষাবিদ বিজয় শংকর চৌধুরী, সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি লোপা,লিপি রানী শীল, কবি সাংবাদিক আসিফ ইকবাল, সুমন চৌধুরী, সাফাত বিন সানাউল্লাহ। সভায় বক্তারা বলেন দুপারে বাংলার সাহিত্য সংস্কৃতি যেহেতু বাংলা,তাই বাংলা ভাষার ঐতিহ্যকে এগিয়ে নিতে উভয়ের মেলবন্ধন অটুট রাখতে হবে। বক্তারা দুদেশের মধ্যে মৈত্রীর বন্ধনকে আরো প্রসারিত করতে সংস্কৃতি – সাহিত্য চর্চায় আরো মননশীল হওয়ার আহবান জানান।

Powered by Done 5 Technologies