সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
বিনোদন

গানে গানে রান্না শেখাবেন ড. মাহফুজুর রহমান

ctaj24 3
শেয়ার করুন:

গান গেয়ে দর্শকদের আনন্দ দেয়ার পর এবার রান্নার আয়োজন নিয়ে টিভি পর্দায় আসাছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। নিজের প্রিয় একটি রেসিপি নিয়ে তিনি হাজির হচ্ছেন রান্নার একটি অনুষ্ঠানে।

এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করতে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে। বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে এই অনুষ্ঠানটি সাজানো হয়। নিয়মিত আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন পেশার অতিথিদের।

অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে নিজ হাতে রান্না করতে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে। অনুষ্ঠানের এক পর্যায় চুলায় যখন তপ্ত আগুনে রান্না চলবে, ঠিক তখন দর্শকদের জন্য বাড়তি পাওয়া হিসেবে মাহফুজুর রহমান খালি গলায় গেয়ে শোনাবেন ‘তোমার চোখে দুচোখ রেখে’ গানটি।

জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সম্প্রতি পর্বটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। শিগগিরই এটিএন বাংলার পর্দায় অনুষ্ঠানটি প্রচার হবে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies