শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
ঢাকা দেশের খবর নির্বাচন

 ঢাকায় ১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

473692 147
শেয়ার করুন:

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি ঢাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে রোববার রাতে পাঠানো ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাধারণ নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি, শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ১ ফেব্রুয়ারি ডিএনসিসি ও ডিএসসিসি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
উল্লেখ্য, শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি হিসেবে লিপিবদ্ধ থাকলেও স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেসব অফিস, প্রতিষ্ঠান, সংস্থা শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হয় সেসব অফিস, সংস্থা, প্রতিষ্ঠানেও সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন হবে। এজন্য ডিএনসিসি ও ডিএসসিসির নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন ১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসি নির্দেশনা দিয়েছে। সূত্র : বাসস।

Powered by Done 5 Technologies