শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
চট্টগ্রাম ধর্ম

শিক্ষার্থীদের মাঝে মনির আহাম্মদ ফাউন্ডেশনের কোরআন বিতরণ

IMG 20260512 WA0002
শেয়ার করুন:

​চট্টগ্রামের হালিশহরে মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন, আমপারা ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ১১ মে (সোমবার) বিকেল ৩টায় ৩৮ নং ওয়ার্ডস্থ খানজাহান আলী দারুস্ সুন্নাত দাখিল মাদ্রাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী তুলে দেওয়া হয়।

​মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর ছালেহীর সভাপতিত্বে ও জিল্লুর রহমান সাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মুসলেউদ্দিন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রোটারিয়ান ও সমাজসেবক এস এম আজিজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও সমাজ চিন্তক মোহাম্মদ কামরুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে এস এম আজিজ বলেন, কুরআনের শিক্ষা হলো ইসলাম ধর্মের মূল ভিত্তি, যা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে। কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য কেবল ধর্মীয় দায়িত্বই নয়, বরং এটি ইহকাল ও পরকালে কল্যাণের পথ দেখায় এবং জীবনের সকল সমস্যার সমাধান প্রদান করে।

​প্রধান আলোচক মোহাম্মদ কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের হাতে কোরআন ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার মূল উদ্দেশ্য হলো তাদের শেখার প্রক্রিয়াকে সহজ ও আনন্দদায়ক করা। এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

পবিত্র কোরআনের প্রথম বাণীই হলো ‘পড়ো তোমার প্রভুর নামে’। তাই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। তিনি শিক্ষার্থীদের কোরআনি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার এবং মা-বাবার সেবা করার আহ্বান জানান। পাশাপাশি এই মহতী উদ্যোগের জন্য মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন মীর হোসেন মাসুম, আমিররুজ্জামান আমির, মো. আলী, মাওলানা মো. আবদুস সোবহান, হাফেজ মো. আল আমিন, মাওলানা মো. আবদুল্লাহ এবং মোহাম্মদ মিজানুর রহমানসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

​সভাপতির বক্তব্যে মাওলানা আবু জাফর ছালেহী অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

/এস.টি

Powered by Done 5 Technologies