বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বানবিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানরামদা-কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে সড়ক অবরোধকিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণাঅপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলের
খেলার মাঠ

সিলেটকে হারালো ঢাকা

dhaka vs sylhet14
শেয়ার করুন:

সিলেটকে ২৪ রানে হারালো ঢাকা প্লাটুন। এনিয়ে বিপিএলে টানা দ্বিতীয় জয় পেলো ঢাকা। এদিকে টানা তৃতীয় হারে পয়েন্ট তালিকায় সিলেটের অবস্থান তলানিতে।

শনিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ঢাকাকে ব্যাট করতে পাঠায় সিলেট থান্ডার দলনেতা মুসাদ্দেক হোসেন। উদ্বোধনী জুটিতে ঢাকার স্কোর বোর্ডে যোগ হয় ৮৫ রান। তামিম ৩১ রান করে আউট হন। আক্রমণাত্মকভাবে রান তুলতে থাকেন এনামুল। আউট হওয়ার আগে ৪২ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৬২ রান করেন এনামুল হক। ইভান্স ২১ বলে ২১ রান করে আউট হন। শেষ দিকে জাকের আলীর ১২ বলে ২০ এবং থিসারা পেরেরার ১১ বলে ২২ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে মাফরাফির দল।

১৮৩ রানের লক্ষে খেলতে নামা সিলেট দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসে। দলীয় ৫২ রান নিতেই চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সিলেট। কিছুটা সামাল দেয়ার চেষ্টা করেন দলনায়ক মুসাদ্দেক হোসেন। হার না মানা ৬০ রান করলেও অন্য দায়িত্বশীল ব্যাটসম্যান না পাওয়ায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ১৫৮ রান করতে পারে।

ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও হাসান মাহমুদ।

Powered by Done 5 Technologies