শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
মানবতার সেবায় নিবেদিত প্রাণ, সমাজকল্যাণে অনন্য এক ব্যক্তিত্ব—কাজী আমান উল্লাহ আমানবিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার
আওয়ামী লীগ জাতীয় ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আ’লীগের কর্মসূচি

1601217094.PMO BG SM
শেয়ার করুন:

প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
সোমবার দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সীমিত সংখ্যক নেতাদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর এবং দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল ৯টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার (মেরুল বাড্ডা), সকাল ১০টায় খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস চার্চ (২৯ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০), সকাল ৬টায় তেজগাঁও জকমালা রানির গির্জা এবং সকাল ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
একইদিনে ঢাকাসহ সারাদেশে সব সহযোগী সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও আলোকচিত্র প্রদর্শনীসহ সব কর্মসূচি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পালন করবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

Powered by Done 5 Technologies