সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
চট্টগ্রাম সব খবর

চট্টগ্রামে ক্রেন ছিঁড়ে ওভার ব্রিজের গার্ডার রেললাইনে

20201207 101544
শেয়ার করুন:

 

চট্টগ্রামের ফৌজদারহাটে রেলওয়ে ওভারপাসে তোলার সময় ক্রেন ছিঁড়ে নিচে পড়ে গেছে একটি গার্ডার। রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটার পর ওই রুটে কোনো মালবাহী ট্রেন চলাচল করেনি।

বায়েজিদ বোস্তামী থেকে ফৌজদারহাট পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের আওতায় ওভারপাসটি করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

জানতে চাইলে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, গার্ডারটি ওপরে তোলার সময় সবাইকে সরিয়ে নেয়া হয়। তাই এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি আরও বলেন, ‘সিডিএর আরেকটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রকল্প পরিচালক রাজীব দাশকেও ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছি। প্রকল্প এলাকায় নতুন ক্রেন আনা হয়েছে।

ইতিমধ্যে রেল লাইন থেকে গার্ডারটি সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া রাত আটটার মধ্যে গার্ডারটি তোলার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ‘বিষয়টি আমরা রেলওয়ের কন্ট্রোল রুমকে তাৎক্ষণিকভাবে অবহিত করি।’

Powered by Done 5 Technologies