Take a fresh look at your lifestyle.

চুনতি স্কুল ’৯৯ ব্যাচের সম্মিলন

0

লোহাগাড়ার ঐতিহ্যবাহী চুনতি উচ্চ বিদ্যালয়ের ’৯৯ ব্যাচের বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় ধারাবাহিকতা বজায় রেখে এ সম্মিলনের আয়োজন করা হয়। চুনতির প্রাণকেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা ডাকবাংলো ছিল সম্মিলনের হট স্পট। সকল বন্ধুদের সার্বিক সহযোগিতায় গতকাল শুক্রবার উক্ত সম্মিলন অনুষ্ঠিত হয়। আসাদ চৌধুরীর সঞ্চালনায় সদস্যের মধ্যে কয়েকজন সদস্য আয়োজনের দায়িত্ব পালন করেন। সম্মিলনে ভুরিভোজের পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে সবাই ছিল মাতোয়ারা। দিনব্যাপি এ সম্মিলনে ’’৯৯ ব্যাচের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। এত ব্যস্ততার মাঝে সকল সদস্য উপস্থিত হওয়াতে আয়োজনটা স্বার্থক হয়ে উঠে। সম্মিলনের দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.