শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশ
Uncategorized দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

IMG 20210110 220938
শেয়ার করুন:

 

নিজস্ব প্রতিবেদকঃ বাঁশখালী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ আবদুর রহিম সহ তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক মাললা দেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়,গত ৬ ই জানুয়ারী ২০২১ সকাল আনুমানিক ৮ টায় বাঁশখালীর গণ্ডামারায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অভিযুক্ত আব্দুল করিম, জাকের আলম,আমিনুর রশিদ,নুর হোসেন(নুরু) ও বাবুলুর রশিদ সহ অনেকই দারালো অস্ত্র, কিরিস,রড দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আবদুর রহিম, তার সম্প্রতি বিদেশ ফেরত বড় ভাই আবুল কাশেম’সহ তার পরিবারে উপর অতির্কিত সন্ত্রাসী হামলা চালায়।
এ হামলার স্বীকার আবুল কাশেম গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

FB IMG 1610294663183

এ বিষয়ে জানতে চাইলে আবদুর রহিম টেলিফোনে জানায়,ঐ ঘটনার আমি বাদী হয়ে উল্লেখিত হামলাকারীদের আসামী করে বাঁশখালী থানায় একটি জি.আর ১৩/২১ মামলা দায়ের করি,ফলে আসামিগণ ক্ষুদ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মিথ্যা মামলা দেয়ার চেষ্টা করেন।

received 407341567150682

বাঁশখালী থানা মিথ্যা মামলা না নেয়ায় বাঁশখালী ম্যাজিস্ট্রেট আদালতে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক একটি সি.আর ৩৯/২১ মামলা দায়ের করে।
যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়ট,ভিত্তিহীন ও উদ্দ্যেশ প্রণোদিত।

এদিকে জাকের আলম বাদী হয়ে বাঁশখালি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবুল কাশেম,আবদুর রহিম সহ আট জনকে আসামী করে একটি সি আর মামলা দায়ের করেন। আদালত মামলাটি বাঁশখালী থানায় তদন্তের জন্য নির্দেশ দেয়।

FB IMG 1610294621786 1
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আবদুর রহিম, তার সম্প্রতি বিদেশ ফেরত বড় ভাই আবুল কাশেম’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আবদুর রহিম আরো বলেন,দীর্ঘ দিন ধরে আমাদের উপর জোর জুলম করে আসছে উল্লেখিত আসামীগণ। এখন আমাদের উপর অত্যাচার করে আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি আমার ও আমার পরিবারের উপর নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, একই সাথে প্রশাসনের কাছে আমার ও আমার পরিবারের নিরাপত্তার দাবী জানাচ্ছি।

Powered by Done 5 Technologies