মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর রাজনীতি

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার  ঘর পাচ্ছেন ভূমি ও গৃহহীন বাঁশখালীর ২৫ ভূমিহীন পরিবার

IMG 20210112 010759
শেয়ার করুন:

মু.মিজান বিন তাহের,বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ-

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” অাশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” শেখ হাসিনার অবদান গৃহহীনের বাসস্থান “প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারসমূহকে পুনর্বাসন করার কার্যক্রম চলছে বাঁশখালীতে ।FB IMG 1610393132307

 

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের যে কোন সময় উপকারভোগী পরিবারসমূহের নিকট শুভ উদ্বোধন মাধ্যমে গৃহহীনদের মধ্যে হস্তান্তরের কথা রয়েছে । সেই আলোকে বাঁশখালী উপজেলায় ২৫ টি ঘর প্রস্তুত করা হচ্ছে।FB IMG 1610393161425

 

বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০-২১ অর্থ বছরে গুচ্ছগ্রাম ২য় পযার্য়ে (সিডিআরপি) প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ “ক” শ্রেনীর জন্য ৩,০৬৫ টি পরিবারের জন্য প্রতি ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক (দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা) ঘর আগামী জানুয়ারি ২০২১ মাসের যে কোন একদিন উপকারভোগীদের নিকট বন্দোবস্ত প্রদান করা হবে। তারি অংশ বিশেষ বাঁশখালী উপজেলায় যাদের জমি ও নেই,ঘর ও নেই এই প্রকল্পের আওতায়
অন্যান্য উপজেলার ন্যায় বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ ৬ নং ওয়ার্ডের দীঘিপাড় এলাকার গুচ্ছগ্রামে সরকারিভাবে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একটি করে ঘর দেওয়া হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে পরিবহন খরচসহ মোট এক লাখ ৭১ হাজার টাকা ব্যয় হবে।

FB IMG 1610389345827

প্রতিটি ঘরে ইটের দেওয়াল,কংক্রিটের মেঝে এবং রঙ্গিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শয়ন কক্ষের আবাসনে আরও থাকছে একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। ঘর গুলো যাতে টেকসই এবং মানসম্মত হয় সেজন্য জেলা ও উপজেলা পযার্য়ের মনিটরিং কমিটি নিয়মিত তদারকি করছে। ইতিমধ্যে ঘর গুলোর নির্মান কাজের ৮০ ভাগ শেষ হয়েছে।

IMG 20210112 010823

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী বলেন,’মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে বাঁশখালীতে ২৫টি ঘর পেয়েছি। যা ইতিমধ্যে অধিকাংশ ঘর নির্মাণ সম্পন্ন হওয়ার পথে। ‘আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে এ উপজেলায় ৪২ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে সরকারি খাস জমিতে আধাপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ রয়েছে এক লাখ ৭১ হাজার টাকা করে।
অন্য যেকোনো প্রকল্পের চাইতে গরিবদের মাঝে গৃহ নির্মাণ বরাদ্দ সরকারের একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে গরিব অসহায় পরিবারের লোকজন উপকৃত হবে।

 

Powered by Done 5 Technologies