Take a fresh look at your lifestyle.

বাঁশখালীতে অবৈধ কারেন্ট জাল পুড়িয়েছে প্রশাসন

0

 

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে আটককৃত ৩ লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল পুড়ে ফেলা হয়েছে। গত শনিবার ও রবিবার (৩১ জানুয়ারি) উপজেলার বাহারছড়া ও গন্ডামারা ইউনিয়নের খাটখালী এলাকায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে আটককৃত ১৮ টি অবৈধ কারেন্ট জাল গুলো বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমানের উপস্থিতিতে পোড়ানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিয়া ও বাঁশখালী থানা পুলিশসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জানা যায়, বাঁশখালীর উপকূলবর্তী এলাকার জেলেরা মৎস্য আহরণের জন্য সরকারি নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে বঙ্গোপসাগর থেকে মৎস্য আহরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপকূলীয় বাহারছড়া ও গন্ডামারা ইউনিয়নের খাটখালী এলাকায় অভিযান চালিয়ে এ জাল গুলো আটক করা হয়। আটককৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক ৩ লক্ষাধিক টাকা হবে বলে মৎস্য অফিস সূত্রে জানা গেছে।

 

Leave A Reply

Your email address will not be published.