শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশ
অপরাধ দক্ষিণ চট্টগ্রাম বোয়ালখালী

বোয়ালখালী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মেয়াদে তালিকাভুক্ত আসামি গ্রেফতার ৩

received 830666747486784
শেয়ার করুন:

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালী পুলিশের বিশেষ অভিযানে ৩জনকে গ্রেফতার করেছে। জানা যায়, ১০/০২/২০২১ বোয়ালখালী থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি সাজা জিআর, ০২ টি সিআর সহ মোট ০৩ টি গ্রেফতারী পরোয়ানা তামিল। বোয়ালখালী থানার এসআই (নিঃ) মোঃ ছালামত উল্লাহ সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) মোঃ ইসমাইল হোসেন, এএসআই (নিঃ) মোঃ ইব্রাহিম খলিল, এএসআই (নিরস্ত্র) রতন কুমার মল্লিকসহ উক্ত তারিখে অভিযান পরিচালনা করে সিআর ৭৮/১৮, ধারা- যৌতুক নিরোধ আইন ৪ এর ০১ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ রাশেদ, পিতা- মৃত হাবিবুর রহমান, মাতা- ছেনোয়ারা বেগম, সাং- চরখিজিরপুর, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রামকে সিআর সাজা পরোয়ানা মূলে তাদের নিজ ঘর হতে গ্রেফতার করে।
বোয়ালখালী থানার এএসআই (নিরস্ত্র) রতন কুমার মল্লিক সঙ্গীয় ফোর্স সহ গত ১০/০২/২০২১ ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু নির্যাতন মামলা নং-৩৪১/১৯, ধারা- ২০০৩ এর ১১(গ) এর সিআর পরোয়ানাভুক্ত আসামী শফিকুল আলম, পিতা- নুরুল ইসলাম, সাং- পোপাদিয়া, ডাকঘর- খরনদ্বীপ, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রামকে সিআর পরোয়ানা মূলে তাহার নিজ বসত ঘর হতে গ্রেফতার করে।
বোয়ালখালী থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আক্তার হোসেন সঙ্গীয় ফোর্স সহ ১১/০২/২০২১ ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে সিআর ৯৭/১৯, ধারা- ৪১৭/ ৪২০/ ৪০৮/ ১০৯ দঃ বিঃ এর পরোয়ানাভুক্ত আসামী সঞ্জয় দেব, পিতা- চন্দন দেব, সাং-বিদগ্রাম, ০৯ নং ওয়ার্ড, পো- কানুনগো পাড়া, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রামকে সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে তাহার নিজ ঘর হতে গ্রেফতার করে। উক্ত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies