রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরে
ডিএমপি

ডিএসসিসি মেয়রের আহ্বান রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের

prothomalo bangla 2021 03 6a342bb6 150f 4b5c bc6a 621e701d688f Taposh 42
শেয়ার করুন:

 

করোনা সংক্রমণ বিবেচনায় রাত আটটার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সব ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার দুপুরে নগরীর গোপীবাগের বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএসসিসি মেয়র এ আহ্বান জানান।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটি নিবেদন করব। যেহেতু করোনা মহামারির সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে, তাই রাত আটটার মধ্যে অবশ্যই সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।’

ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা চাই, আটটার মধ্যে সব বন্ধ হলে সংক্রমণও কমে আসবে এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে ঢাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব।’

পরিদর্শনকালে অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সি-তাজ ২৪.কম/হামিদ

Powered by Done 5 Technologies