বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণাঅপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএ
চকরিয়া দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালীতে মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ব্যবসায়ী নিহত

1613538829 Road accident 6
শেয়ার করুন:

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী পৌরসদরস্থ দক্ষিণ জলদী মহাজন ঘাটা এলাকায় আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কে একটি মাছবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। শনিবার (২৭ মার্চ) রাতে সংঘটিত এ দুর্ঘটনায় মৃদুল জলদাস (৪০) নামে এক মাছ ব্যবসায়ী গুরুতর হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘাতক মিনি ট্রাকটি জব্দ করে নিহতের লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের প্রেরণ করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী উপজেলা পেকুয়া মগনামা ঘাট এলাকা থেকে মাছ নিয়ে টাটা মিনিট্রাক (চট্টমেট্টো-ন-১১-৭২৮৮) চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী মহাজন ঘাটা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের্ একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাকটিতে থাকা মাছ ব্যবসায়ী মৃদুল জলদাস মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থল হতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় নিহত মৃদুল জলদাস কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের পূর্ব আলী আকবর ডেইল এলাকার রাজেন্দ্র জলদাস ও বুলু বালা জলদাসের পুত্র।

এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে মিনিট্রাকটি জব্দ করা হয়েছে।’

 

Powered by Done 5 Technologies