মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশচট্টগ্রামে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত
অপরাধ

সরাইলে ইটপাটকেলের আঘাতে ২০ পুলিশ আহত

শেয়ার করুন:

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত হাওরবেষ্টিত অরুয়াইল পুলিশ ক্যাম্পে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের হামলায় অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন রয়েছেন। এ ঘটনায় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে অরুয়াইল বাজারে মাওলানা আবু তাহের, হোসাইন আহমেদ, মাহমুদুর রশিদ ও অলিউল্লাহর নেতৃত্বে কয়েক হাজার মাদ্রাসাছাত্র-জনতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। বেলা সাড়ে তিনটার দিকে তারা অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এ সময় অরুয়াইল ক্যাম্পে সরাইল থানার পুলিশ ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উপস্থিত ছিল। হামলাকারীরা ক্যাম্পের ভেতর প্রবেশের চেষ্টা চালায়। এ সময় পুলিশ বাধা দিলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশের অন্তত ২০ জন সদস্য আহত হন।

 

এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ১৪টি কাঁদানে গ্যাসের শেল ও ৪০টি রাবার বুলেট ছুড়ে। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বেলা দুইটার পর থেকে অরুয়াইল বাজারের সহস্রাধিক দোকানপাট বন্ধ রয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দোকানপাট খোলেনি।

 

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান  বলেন, অরুয়াইল পুলিশ ক্যাম্প রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ সদস্যরা ইটের আঘাতে আহত হয়েছেন। শেষ বিকেল থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies