G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ভারী শিল্প কারখানাগুলোতে অবৈধ উপায়ে পানি উত্তোলন- প্রশাসনকে আইনী নোটিশ

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী। বোয়ালখালীতে ভারী শিল্প কারখানাগুলোতে অবৈধ উপায়ে পানি উত্তোলন অব‍্যাহত থাকায় এর আশ পাশের এলাকাগুলোতে গত বেশ কয়েকদিন যাবৎধরে পানি সংকট দেখা দিয়েছে। নলকূপগুলো দিয়ে উঠছে না কোন পানি। এতে একদিকে বৈশাখের প্রচন্ড খরতাপ ও অপরদিকে রোজা রমজানের ধর্মকর্ম পালনে খুবই বেকায়দায় আছে উপজেলার প্রায় বেশির ভাগ এলাকার মানুষ। এ নিয়ে গত কয়েকদিন যাবৎধরে সামাজিক যোগাযোগের মাধ‍্যম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে সংবাদ প্রকাশ হওয়ার প্রক্ষিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসির পক্ষে বোয়ালখালী পৌর ও উপজেলা প্রশাসনকে আইনী নোটিশ প্রেরণ করেছেন চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী সেলিম চৌধুরী । তিনি বলেন এলাকার এ রকম একটি গুরুতর সমস‍্যা নিয়ে মিডিয়া গত কয়েকদিন যাবৎ সরব থাকলেও স্হানিয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এমন কি এলাকার জনপ্রতিনধিদের কোন উদ‍্যোগ পরলক্ষিত হয়নি যা আমাকে তাড়িত করেছে অনেকখানি তাই এলাকাবাসির স্বার্থে জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে আমি আইনী নোটিশ প্রদান করেছি। দেখি তারা
তাদের দায়িত্ব পালন করে কিনা। না হয় পরবর্তি
পদক্ষেপ নেয়া হবে বলে জানান এ আইনজীবী।

Leave A Reply

Your email address will not be published.