মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার ২৩ জুন বিকাল ৩ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ জুন বিকেলে বাঁশখালী গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিন জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল্লাহ কবীর লিটন।
বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক রনতোষ দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সাবেক পৌরমেয়র আলহাজ্ব শেখ ফখরুদ্দিন চৌধুরী, দক্ষিন জেলা আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন,শাহাদত রশিদ, মাহবুবুল আলম, হাসান মুরাদ, মোরশেদুল আলম, দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিলোয়ারা কায়েশ সুমি, আওয়ামীলীগ নেতা রাশেদ আলী, দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা আরিফুজ্জান আরিফ, মো: মনছুর আলম, মোঃ হানিফ, যুবলীগ নেতা খোরশেদ পাশা,মোক্তার হোসেন,ডাঃ রমিজ উদ্দীন,শওকত হোসেন টিটু,মাহমুদুল ইসলাম বদি,মিজানুর রহমান,জিহাদ উদ্দীন ফারুক,আনিসুল হক চৌধুরী, গিয়াস উদ্দীন, দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা মাইনুল মান্নান,ছাত্রলীগ নেতা ইমরান মুহাম্মদ চৌধুরী রুমন, নুরুল আবচার চৌধুরী, মো: ওমর ফারুক,পৌরসভা ছাত্রলীগ নেতা নুর হোসেন প্রমূখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,আওয়ামী লীগ শুধু দেশের পুরনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়, এটি গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ভাবাদর্শের মূলধারাও। প্রতিষ্ঠা থেকে শুরু করে এই পর্যন্ত নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আমাদের সমাজ-রাজনীতির এ ধারাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির জাতীয় মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। আর অসাম্প্রদায়িক বাংলাদেশের গড়ার কাজ প্রথম শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।