G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

খেপেছেন মাশরুর, ‘মিথ্যা সংবাদের’ বিরুদ্ধে করবেন মামলা

0

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জড়িয়ে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।

রাজধানীর গুলশান থানায় সোমবার রাতে এই জিডি করা হয় বলে জানিয়েছে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুর আরেফিন।

সেইসঙ্গে তিনি বলেছেন, যেসব সংবাদমাধ্যম তাকেসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে দুই-এক দিনের মধ্যে মামলাও করা হবে।

নিউজবাংলাকে মঙ্গলবার বিকেলে তিনি বলেন, ‘মামলার সব ধরনের প্রস্তুতি নিচ্ছি আমরা। ব্যাংকের পক্ষ থেকে এই মামলা করা হবে।’

চিত্রনায়িকা পরীমনি গ্রেপ্তার হওয়ার পর কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে পরীমনিকে সাড়ে ৩ কোটি টাকার গাড়ি উপহার দেয়ার অভিযোগ তোলা হয় সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিনের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার বরাত ছাড়াই এসব প্রতিবেদনে সিটি ব্যাংকের চেয়ারম্যানের নামও উল্লেখ করা হয়।

এর প্রতিবাদ জানিয়ে মাশরুর আরেফিন সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, পরীমনিকে তিনি কখনও দেখেননি।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.