G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে: শিক্ষামন্ত্রী

0

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৮ আগস্ট) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, তবে পরিস্থিতি অনুকূলে আসার আগে নয়। প্রধানমন্ত্রী এ সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে আসছেন- কীভাবে আমরা কত দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি।

দীপু মনি আরও বলেন, প্রথম কথা, আমরা যেন আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়। আর তৃতীয়ত, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি, পরিস্থিতি অনুকূল হওয়া মাত্রই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য তিনি (প্রধানমন্ত্রী) তার নির্দেশনা দিয়ে রেখেছেন। তার (প্রধানমন্ত্রী) নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার এখন নিম্নগামী উল্লেখ শিক্ষামন্ত্রী বলেন, সরকারের সঠিক সিদ্ধান্ত আর জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে। আমরা আশা করি খুব দ্রুতই হয়তো এই সংক্রমণের হার আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায়, অর্থাৎ যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সেই পর্যায়ে পৌঁছাবে। সেই লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি।’

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.