সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশচট্টগ্রামে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত
সংগঠন সংবাদ হেফাজত

হেফাজতের নতুন আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী.
শেয়ার করুন:

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে তার স্থলাভিষিক্ত হচ্ছেন মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন জুনায়েদ বাবুনগরী।

জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজের আগে হেফাজতে ইসলামের মহাসচিব নুর ইসলাম জাহিদী মুহিবুল্লাহ বাবুনগরীকে সংগঠনটির আমির ঘোষণা দেন।

হেফাজত নেতা সালাউদ্দিন নানুপুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে হেফাজতে ইসলামের আমির পদ শূন্য হয়। আমির পদ নিয়ে সিনিয়র নেতারা পরস্পর আলোচনা করে মুহিবুল্লাহ বাবুনগরীকে আমির মনোনীত করার সিদ্ধান্ত নেন। পরে জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে নুর ইসলাম জিহাদী সাহেব উনাকে আমির হিসেবে মাইকে ঘোষণা দেন।’

গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে। মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। দলটি বিএনপি জোট ছাড়লে তিনি ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যানেরপদ ত্যাগ করেন। এর আগে আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। আমৃত্যু তিনি এই পদে ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। তখন আমির ছিলেন আল্লামা আহমদ শফী।
সি-তাজ২৪.কম/এস.টি

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies