G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালীতে র‌্যাবের অভিযানে এলজি সহ আটক ১

0


মুহা.মিজান বিন তাহের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাব-৭ এর অভিযানে ১ টি থ্রি কোয়ার্টার এলজি, ০১ রাউন্ড গুলি, ১ টি চাকু এবং ১ টি দা’সহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে ।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আলমগীরের পুত্র মোঃ লোকমান হাকীম (২০) কে আটক করে। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে ৯ টার দিকে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে তারা গন্ডামারা এলাকায় অবস্থানের খবর পেয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধা ৭ টার দিকে অভিযান চালিয়ে ১ টি থ্রি কোয়ার্টার এলজি, ১ রাউন্ড গুলি, ১ টি চাকু এবং ১ টি দা’সহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়।তার বিরুদ্ধে বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.