শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
আওয়ামী লীগ রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ ও জি এম কাদেরের সাক্ষাৎ

রওশন এরশাদ ও জি এম কাদেরের
গণভবনে রওশন এরশাদ, জি এম কাদের ও রাহগির আলমাহি সাদ এরশাদ-এমপি।
শেয়ার করুন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১১টায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের পুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ-এমপি।

বৈঠককালে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার শারীরিক খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। মাননীয় প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোন দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলসমূহের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, স্বাধীন বাংলাদেশে আজ মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনেক ঘাত-প্রতিঘাতের পর একটি স্থিতিশীল গণতন্ত্রিক ব্যবস্থা কার্যকর রয়েছে। যার সুফল বাংলাদেশের জনগণ ভোগ করছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে। জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা বজায় রাখতে বদ্ধ পরিকর এবং জাতীয় পার্টি এ লক্ষ্যে প্রধান বিরোধী দল হিসেবে সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে যাবে।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies