সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী পশ্চিম গাটিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার মোহাম্মদ ইমতিয়াজ।
তিনি খ্যাতনামা শিক্ষানুরাগী মরহুম মাষ্টার আব্দুল হালিমের সুযোগ্য সন্তান। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,
ঢাকা কর্তৃক গত ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ সদস্যবিশিষ্ট ম্যানেজিং কমিটি অনুমোদন লাভ করে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ ইমতিয়াজের নির্বাচনে শিক্ষক,
অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তোষ ও আনন্দ বিরাজ করছে।
এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর দক্ষ নেতৃত্ব, আর্থিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা ও শিক্ষা-অনুরাগী মানসিকতার মাধ্যমে মাদ্রাসাটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে।
সিতাজ২৪.কম/এসে.টি