G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রামের নতুন পুলিশ সুপার মাসুদ আলম

0

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

তিনি এতদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাসুদ আলম কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালনের মাধ্যমে পুলিশের অভ্যন্তরে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে (বিসিএস) ক্যাডারের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেন। দায়িত্ব পালনকালে সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে মাসুদ আলম বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) অর্জন করেছেন।

ডিএমপির রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একাধিক আলোচিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষ এবং বিভিন্ন ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।

এসব ঘটনার প্রেক্ষিতে কখনো প্রশংসা, আবার কখনো সমালোচনার মুখোমুখিও হন মাসুদ। এমনকি কিছু ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে তার অপসারণের দাবিতে আন্দোলনও দেখা যায়।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.