G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

রাঙ্গুনিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারদের টিন প্রদান

0

এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের বগাবিলী ২নং ওয়ার্ডে সম্প্রতি কালবৈশাখী ঝড়ে কয়েকটি পরিবারের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন বগাবিলী ২নং ওয়ার্ডের সামশুন্নাহার, একই ওয়ার্ডের হোসনেরা বেগম, কামরুন্নাহার এবং মৌলানা সামশুল আলম। তাদের বসতঘরের টিন ও চাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছিল।

ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং বিষয়টি রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানকে অবহিত করেন। পাশাপাশি দ্রুত সহায়তার আশ্বাস দেন।

পরে সোমবার (৪ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মোফাজ্জল হোসেনের কাছে টিন হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোয় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.