বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

পটিয়ায় প্রীতিলতার ১১৬তম জন্মদিন পালন 

IMG 20260506 WA0000
শেয়ার করুন:

ফারুকুর রহমান বিনজু ,পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় বৃটিশ বিরোধী আন্দোলনের শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ১১৬তম জন্মদিনের অনুস্টানে পটিয়ার নব নির্বাচিত সংসদ আলহাজ্ব এনামুল হক এনাম।

১৯১১সালে ৫ই মে উপজেলার ধলঘাট ইউনিয়ন তার জন্ম হয়।তার জন্ম দিন উপলক্ষে দিনটিকে স্মরণীয় রাখতে ৫ই এপ্রিল(মঙ্গলবার) প্রীতিলতা ট্রাষ্টের সাংস্কৃতিক ভবনে দুই অধিবেশনে অনুস্টিত হয় বিভিন্ন কর্মসুচি।১ম অধিবেশন শুরু হয় সকাল ১০টা।

এতে ছিল প্রীতিলতার আবহৃ মূতিতে পুষ্প্যমাল্য অর্পন,শ্রদ্বাজ্ঞাপণ,চক্ষু চিকিৎসা সেবা,মোমবাতি প্রজ্বলন,সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রীতিলতা ট্রাষ্টের প্রতিষ্টাতা ও সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে ২য় অধিবেশন শুরু হয় বিকাল ৫টা।

প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ আলহাজ্ব এনামুল হক এনাম।তিনি বলেন,প্রীতিলতা শুধু একটি নাম নয়,তিনি বাঙালির আত্নত্যাগের এক সাহসী নারী।তার সাহসীকতায় বৃটিশদের বুকে কাঁপন ছড়িয়ে দিল।তার আর্দশকে ধারণ করতে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার ইতিহাস তুলে ধরতে হবে।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,শফিকুল ইসলাম চেয়ারম্যান,একেএম জসিম উদ্দিন,মইনুল ইসলাম ছোটন,লায়ন সন্তোষ নন্দী,রুবেল বড়ুয়া,ব্যবসায়ী শফিউল আলম বাদশা,তাপস কুমার দে ও ধলঘাট বিএনপির সভাপতি সোলাইমান বাদল।

অনুস্টান সঞ্চলনায় ছিলেন ধলঘাট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন। সংসদ এনামুল হক এনাম আজীবন সদস্য ফরমে স্বাক্ষর করে সদস্য পদ লাভ করেন।

/এস.টি

Powered by Done 5 Technologies