মাহমুদুল হক চৌধুরী: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ সাতকানিয়া ও লোহাগাড়া থানা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
রবিবার (৩ মে) সন্ধ্যা সাতটায় দিবসটি পালন উপলক্ষে কেরানীরহাটে মাহাফিল রেস্টুরেন্টে এক আলোচনা সভায় সংস্থার জেলা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সাংবাদিক নেতা জিএম মাহাফুজুর রহমানের সভাপতিত্বে চঞ্চালনায় ছিলেন মুজিবুল করিম হেলাল ।
অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ডপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ নুরুল আলম কোম্পানি।
সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রিয় সাংবাদিক নেতা মোরশেদুল আলম চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থার লোহাগাড়া উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী,দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম,
মুস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর সালাউদ্দিন আহমেদ, লোহাগাড়া উপজেলা বিএনপির নেতা ও সংগঠনের জেলা সদস্য দিদার এলাহী, লোহাগাড়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নুর মিনহাজ উদ্দীন,
বি এন পি নেতা খোরশেদ আলম, সাতকানিয়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সংস্থার সাতকানিয়া উপজেলার সাবেক সভাপতি নুরুল আজম সিকদার, সহ সভাপতি রফিক, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা ।
অনুষ্ঠানে নুরুল আলম কোম্পানিকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা’।
উল্লেখ্য, ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটির মূল লক্ষ্য হলো গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার নীতিমালা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিরোধ এবং দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সাংবাদিকদের স্মরণ করা হয় এ দিনে।
দিবসটি পালন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা,দায়িত্ব পালনকালে পঙ্গু, অসুস্থ ও মৃত গণমাধ্যম কর্মীদের ভাতার আওতায় আনাসহ কর্মরত গণমাধ্যম কর্মীদের প্রণোদনা উপজেলা পর্যায়ে প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
/এস.টি