ঢাকা প্রতিনিধি: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মোট ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে এক হাজারের বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১২৭ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।
তথ্য অনুযায়ী, গত একদিনে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৭১৯ জন।
একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৬১৯ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৪৫৮ জনের।
এছাড়া গত একদিনে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
/এস.টি