G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মিরপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প

0

নিউজ ডেস্ক: ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এখন দর্শনার্থীদের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে সাদা রঙের একটি মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। ঈদুল আজহার দিনেও মহিষটিকে দেখতে ভিড় করেছেন শত শত মানুষ।

চিড়িয়াখানার ‘এল-০৭’ নম্বর খাঁচার সামনে সকাল থেকেই ছিল দর্শনার্থীদের ভিড়। খাঁচার সামনে থাকা পরিচিতি ফলকে লেখা—‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’। অনেকে শুধু এই মহিষটিকে দেখতেই পরিবার নিয়ে চিড়িয়াখানায় এসেছেন।

এব শিক্ষার্থী জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদে দেখে মহিষটির প্রতি আগ্রহ তৈরি হয়। বাস্তবে দেখার পর তার মনে হয়েছে, মহিষটির চেহারার সঙ্গে সত্যিই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছুটা মিল রয়েছে।

মিরপুরের বাসিন্দা মেহেদী হাসানও পরিবার নিয়ে চিড়িয়াখানায় এসে সবার আগে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর খাঁচা খুঁজেছেন। তার ভাষায়, “মাথার চুল আর চেহারার ভঙ্গির কারণে মহিষটাকে আলাদা লাগছে।”

দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় সামলাতে খাঁচার সামনে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা অঞ্চলের ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান বলেন, ঈদের আগের রাতে মহিষটিকে চিড়িয়াখানায় আনা হয়েছে। নতুন প্রাণী হওয়ায় সকাল থেকেই মানুষের আগ্রহ বেড়েছে। পরিবহনের সময় শরীরে সামান্য আঁচড় লাগলেও চিকিৎসার পর এখন মহিষটি সুস্থ রয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ বড় হয়েছে এই সাদা মহিষটি। মাথার ঢেউখেলানো গোলাপি আভাযুক্ত চুলের কারণে খামারিরা এর নাম দেন ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর থেকেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।

মে মাসজুড়ে মহিষটিকে দেখতে খামারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপিও মহিষটিকে নিয়ে সংবাদ প্রকাশ করে।

ঈদের আগে কেরানীগঞ্জের এক ব্যবসায়ী মহিষটি কিনে নিলেও পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ সেটিকে উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসে। বর্তমানে এটি চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.