বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টালিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন শফিকুর রহমান
জাতীয় সব খবর

চট্টগ্রামে ৬১ নবীন নৌ কর্মকর্তার কমিশন লাভ

নৌবাহিনী
শেয়ার করুন:

নিউজ ডেস্ক: দেশের সার্বভৌমত্ব ও সমুদ্রসীমা রক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিলেন ৬১ জন নবীন কর্মকর্তা। রবিবার (২১ জুন) চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে আয়োজিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে কমিশন লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এবারের ব্যাচে ৫৪ জন মিডশিপম্যান এবং ৭ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার কমিশন লাভ করেছেন। নতুন কর্মকর্তাদের মধ্যে ৫ জন নারী এবং ২ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করা হয়। সর্বোচ্চ সম্মাননা ‘সোর্ড অব অনার’ অর্জন করেন মিডশিপম্যান মো. ইনতিসার ইসলাম ইনান। অন্যদিকে, ফিলিস্তিনি মিডশিপম্যান জিহাদ এ. এম. সালাহ সেরা বিদেশি প্রশিক্ষণার্থী হিসেবে ‘বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক’ লাভ করেন।

এই কমিশনিংয়ের মাধ্যমে নবীন কর্মকর্তারা বাংলাদেশ নৌবাহিনীর সদস্য হিসেবে দেশের সামুদ্রিক নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দায়িত্ব পালনের শপথ নেন।

সিতাজ/এস.টি

Powered by Done 5 Technologies