রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
Uncategorized সব খবর সারা-বিশ্ব

ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া করোনা পজেটিভ

20201020 171140
শেয়ার করুন:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া নিশতার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় তিনি এ কথা জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, সোমবার তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে আইসোলেশনে আছেন সানিয় নিশতার। করোনা ভাইরাস সংক্রমণের হালকা উপসর্গে ভুগছেন তিনি

নিশতার টুইটারে লিখেছেন, ‘আমি কোভিড-১৯ এ পজিটিভ হয়েছি এবং আইসোলেশনে আছি। আমার হালকা কিছু উপসর্গ আছে। করোনায় আক্রান্ত হলেও আমি বাসায় থেকে কাজ চালিয়ে যাব।’

করোনাভাইরাসে আক্রান্ত সানিয়া নিশতার করোনা সংক্রমনের আগে ও পরে প্রধানমন্ত্রী ইমরান খানের সংস্পর্শে এসেছিলেন কি-না এ ব্যাপারে কিছু জানা যায়নি।
কয়েক দিন আগে কোভিড–১৯ এ আক্রান্ত হন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান।

গত শুক্রবার পাঞ্জাবের প্রদেশ ২ মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। এরা হলেন খাদ্যমন্ত্রী পিটিআই নেতা আবদুল আলিম খান এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী মিয়া আসলাম ইকবাল।

সরকারি হিসেবে করোনাভাইরাসে দেশটিতে ৩ লাখ ২৩ লাখ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৬০০। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭ হাজার মানুষ। অ্যাকটিভ করোনারোগী আছে মাত্র ৯ হাজার ৩০০।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies