বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণাঅপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএ
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

তাকওয়া হলো আখেরাতের জীবনের মুক্তি ও নাজাতের মূল চাবিকাঠি

received 416256449775426
শেয়ার করুন:
লোহাগড়া প্রতিনিধি: মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। বর্তমান সমস্যাসঙ্কুল পৃথিবীতে ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় এবং জাতীয় ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা খুবই বেশি। মানুষের মধ্যে ব্যাপকভাবে যত দিন না তাকওয়া সৃষ্টি হবে, ততদিন মানবজাতির সামগ্রিক কল্যাণ ও মঙ্গল আশা করা যায় না। তাকওয়া হলো মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের মুক্তি ও নাজাতের জন্য মূল চাবিকাঠি। শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত সীরত মাহফিলের ৮ম দিনের আলোচনায় চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা কামাল উদ্দীন উপরোক্ত কথাগুলো বলেন। ৫ নভেম্বর, ২০২০ বৃহস্পতিবার ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ৮ম দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল মা’আরিফ আল ইসলামিয়ার পরিচালক আলহাজ মাওলানা ফোরকানুল্লাহ। কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ আনোয়ার ছাদেক। বাদ মাগরিবের অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ শহিদুল ইসলাম মিছবাহ। নবী ও রাসুলগণের ইসমত বর্ণনা করে আলোচনা করেন আল জামিয়াতুল ইসলামিয়ার মুহতামিম আলহাজ মাওলানা আবদুল হালিম বুখারী। চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মোতাওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, মাহফিল পরিচালনা কমিটির সমন্বয়ক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, তাকরিম খান ছিদ্দিকী, হাদিসুর রহমান মিছবাহ প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies