Take a fresh look at your lifestyle.

এবার অমর একুশে বইমেলা হবে ভার্চুয়ালি

0

দেশে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এবার ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে বাংলা একাডেমি এ কথা জানায়।

ভার্চুয়ালি বইমেলা অনুষ্ঠিত হলেও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসলে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে স্টল বসিয়ে যেকোনো মাসে ‘অমর একুশে গ্রন্থমেলা’ হতে পারে বলে জানা গেছে।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বলেন, আগামী বছরে অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি কীভাবে আয়োজন হবে এবং বইমেলার জন্য স্টল বসিয়ে কোন মাসে আয়োজন করা সম্ভব হবে সেসব বিষয়ে আগামী রোববার কিংবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সি-তাজ.কম/হামিদ

Leave A Reply

Your email address will not be published.